স্টাফ রির্পোটারঃ জামদানি শিল্পের নামে বাণিজ্য করার জন্য মাস ব্যাপি মেলা বসতে যাচ্ছে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে । থাকবে প্রবেশ টিকেট লটারি জানিয়েছেন মেলার আয়োজক রাজধানীর চিটাগং রোড এলাকার মেলা ব্যবসায়ি হান্নান মিয়ার লোকজন ।
মেলায় ৫৯ টি দোকান হবে। ২২ জুন থেকে মেলা আরম্ভ হবে বলে জানা যায়।
এই মাঠে ঈদ জামাত ও ওয়াজ মাহফিল হতো।এই প্রথম সেখানে মেলা চলবে পাবলিকের টাকা হাতিয়ে নিতে। এ ব্যাপারে শহরবাসী ও সচেতন মহলের কাছে মিশ্রপ্রতিক্রিয়া এবং মেলার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কি মানের এবং কোন ধরনের মেলা হয় এখন সেটাই দেখার বিষয়।
