চাঁদপুর পৌরসভার নির্বাচনে ১৫টি ওয়ার্ডে আ’লীগের একক কাউন্সিলার প্রার্থী মনোনয়নে বাছই কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সারে ১০টায় জেলা আ’লীগ কার্যালয়ে ১ থেকে ৫নং ওয়ার্ডের আ’লীগের সকল কাউন্সিলার প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর আ’লীগের সহ-সভাপতি রাঁধা গোবিন্দ ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোমেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ¦ আব্দুর রশীদ সর্দার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক বজ ভল্লব দাস, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. নূর নবী, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, প্রচার ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, কাউন্সিলার প্রার্থী আসলাম গাজী, ২নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ছিদ্দিকুর রহমান ঢালী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী আব্দুল লতিফ গাজী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ও শহর যুবলীগের সভাপতি মামুনুর রহমান দোলন, কাউন্সিলার প্রার্থী মাহফুজ বেপারী, মজিবুর রহমান মজু বেপারী, ৫নং ওয়ার্ডের প্রার্থী শাহ আলম খান, নজরুল ইসলাম গাজী।
সভাশেষে পৌর আ’লীগের সহ-সভাপতি রাঁধা গোবিন্দ ঘোষ জানায়, চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদকে পূর্নরায় মেয়র নির্বাচিত করতে এবং পৌরসভার ১৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়নে জেলা আওয়ামী লীগের নির্দেশ ক্রমে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকল ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীদের নিয়ে মতনিনিময় শুরু করা হয়েছে। ১৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের ৫৩জন জন প্রার্থী রয়েছে। ৩টি ধাপে এই সভা অনুষ্ঠিত হবে । আজ (৩মার্চ) ১নং ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলার প্রার্থীদের মতমত ও বক্তব্য গ্রহন করা হয়েছে। আগামীকাল (আজ ৪মার্চ) একই সময় একই স্থানে ৬নং ওয়ার্ড থেকে ১১নং ওয়ার্ডের প্রার্থীদের মতামত নেওয়া হবে এবং ৫ মার্চ একই সময় ১২ থেকে ১৫নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রথমদিনের সভায় প্রার্থীরা সকলে দলীয় সিদান্তের ব্যাপারে একমত প্রকাশ করে বলেছেন ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের একক কাউন্সিলার প্রার্থী মনোনয়নে জেলা ও পৌর আওয়ামী লীগ যেই উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয় এবং এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দল থেকে যাকে যোগ্য মনে করবে সেই সিদান্ত আমরা গ্রহন করে নেব।
শিরোনাম:
বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

