উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবে দীর্ঘদিন সেক্রেটারী এবং দু’মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন ইকরাম চৌধুরী। তিনি চাঁদপুরের একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তাঁর আশু রোগমুক্তির জন্য চাঁদপুরের সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি।
স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজ অনলাইনের চাঁদপুর জেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকাস্থ মিরপুর-২-এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ৭ম তলায় ৭১৪নং কেবিনে বিশিষ্ট হার্ট স্পেশালিস্ট প্রফেসর ডাঃ বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। আজ তার এনজিওগ্রাম করা হবে বলে চিকিৎসক জানিয়েছেন।গত ৮ মার্চ বুধবার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে অনেকটা নীরবে ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন ইকরাম চৌধুরী। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন। পাশাপাশি তিনি কিডনী সমস্যায় ভুগছেন। দীর্ঘ এক সপ্তাহ চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার পর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যান এবং ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন।
