রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুরের ফরিদগঞ্জের দেইচর গ্রামে মনোয়ারা বেগম নামে শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা ও তার ছেলের বউকে ধর্ষণ করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দেইচর গ্রামে প্রবাসী ইউনুছ মিয়ার বসতবাড়ীতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ, শ্বাশুড়ি মনোয়ারা বেগমের লাশ উদ্ধার ও তার ছেলের বউকে ডাক্তারি পরীক্ষার জন্য থানায় নিয়ে এসেছে । ফরিদগঞ্জ থানার ওসি শাহআলম জানান, ভোরে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান । এসময় স্থানীয় কালার বাড়ির প্রবাসী ইউনুচ মিয়ার পাকা দালানে খাটের উপর বৃদ্ধার লাশ পড়ে ছিল।মনোয়ারর বড় ছেলে প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী মনোয়ারাবেগম জানান, রাতে দুই জন অজ্ঞাত পরিচয় লোক ঘরে ঢুকে তার শ্বাশুড়িকে হত্যা করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে । থানা পুলিশ আরো জানিয়েছে, এসময় ওই ঘরে মৃতের ছোট ছেলে, মেয়ের জামাইসহ অন্যরা ঘুমিয়ে ছিলো । তবে জোর করে ঘরে প্রবেশ করার কোন আলামতও তারা খুঁজে পায়নি । এদিকে এই ঘটনায় পাশের বাড়ির এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ । মরদহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- চাঁদপুর ফরিদগঞ্জে শ্বাশুড়ি কে হত্যা করে ছেলের বউকে ধর্ষণ আটক ১
আরও সংবাদ
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
