
মোবাইল ফোনের ঘটনাকে কেন্দ্র করে
চাঁদপুর বাখরপুরে যুবককে কুপিয়ে জখম ॥ মামলা করায় বাদিকে হুমকি
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চাঁন্দ্রা ইউনিয়নের বাখরপুরে মোবাইল ফোনের ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম করেছে দূরবিত্তরা। এই হামলার ঘটনায় থানায় মামলা করায় আসামিরা বাদিকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, চাঁন্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাংলাবাজার ভ্ইূয়া বাড়ির ফজলুল হক ভূইয়ার ছেলে মুনছুরের মোবাইল গত মঙ্গলবারে পাশের বাড়ির বখাটে যুবকরা ছিনিয়ে নিয়ে যায়। মুনছুর তার মোবাইল ফেরত চাইলে মঙ্গলবার রাত ৯টায় তার বাড়ির সামনে আলী আহাম্মদ বারী কবিরাজের ইঙ্গিতে খলিল জমাদারের ছেলে রুবেল(২২),লোকমানের ছেলে মোহাম্মদ আলী(২১), ও সফু(২০) এসে মারধর শুরু করে। এসময় সে চিৎকার করলে হামলাকারিরা দেশিয় অস্ত্র দিয়ে মুনছুরের মাথায় কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাড়ির মানুষ খবর পেয়ে রাস্তার পাড় থেকে আহত অবস্থায় মুনছুরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। এই ঘটনায় আহত মুনছুরের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে মডেল থানার এসআই ওনুপ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাখরপুর গ্রামে অভিযান চালায়।
আহত মুনছুরের ভাই বিল্লাল হোসেন ভ্ইূয়া জানায়, বাখরপুরের আলী আহাম্মদ বারী কবিরাজের কাছ থেকে কিছু সম্পত্তি বাবা ফজলুল হক ভূইয়ার ক্রয় করে। সম্পত্তির পুরো টাকা দেওয়ার পরেও সে দলিল করে না দেওয়ায় তাকে বহুবার বলা হয়েছে। এ নিয়ে সোমবার তার সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। সেই ঘটনায় আলী আহাম্মদ বারী কবিরাজ বখাটে যুবকদের লেলিয়ে দেয়। পরে মঙ্গলবার মোবাইল ছিনিয়ে নেওয়ার পর মুনছুরের মাথায় দেশিয় অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে। পরে থানায় অভিযোগ দেওয়ার পরে পুলিশ সুপার সামসুরন্নাহারের নির্দেশ্যে এসআই অনুপ ঘটনাস্থলে গিয়ে রাতে অভিযান চালায়। এসআই অনুপ আসামিদের পাওয়ার পরেও তাদের আটক না করেও তাদের সাথে সমজোতা করে সেখান থেকে ফিরে আসে। পরে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দেয়।
আসামিদের ভয়ে এখন ঘর ছেড়ে পরিবারের সবাই বাহিরে অবস্থান করছে।
