চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার এলাকায় সিএনজী-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। এদের মধ্যে মূমুর্ষ অবস্থায় ৪ জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঐদিন বিকাল ৪ টায় ফরিদগঞ্জ থেকে চালক সহ ৪ জন যাত্রী নিয়ে চাঁদপুরের আসার পথে সদর উপজেলার বাগড়া বাজার এলাকায় ফরিদগঞ্জ গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সিএনজিটি বেপরোয়া গতী থাকার কারনে নিয়ন্ত্রণ রাখতে না পারায় রং সাইডে চলে আসে। এসময় নিয়ন্ত্রন রাখতে না পেরে ট্রাকটি সিএনজীর উপর উঠিয়ে দেয়। এ সময় সিএনজীতে থাকা চালক সহ ৪ জন মারাত্মক আহত হয়। আহতদেরকে স্থানিয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন শহরের গুয়াখোলা এলাকার বাসিন্দা ওয়াইডব্লিউসিএ স্কুলের শিক্ষিকা রুমানা (৩২), সিএনজী চালক ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাজন (২৮), বড় সুন্দর রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালাম পাটওয়ারীর ছেলে সোহেল (২৫) ও মহামায়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাজু (২৬)। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকায় প্রেরন করে। আহতদের মধ্যে চালক ও বিদ্যালয়ের শিক্ষিকার অবস্থা আশংকাজনক।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

