স্টাফ রিপোর্টার॥চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে এপ্রিল মাসের বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) সকাল থেকে দিনভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম মিজিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ৮শ’ ৩০ জন জেলের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. মুনছুর আহমেদ, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (ট্যাগ অফিসার) মো. ফারুক আহমেদ খান, ইউপি মেম্বার আব্দুল কাদির গাজী, সেলিম খান, আ. ছাত্তার বেপারী, আহসান উল্যাহ তালুকদার, আবু তাহের খান, আহসান উল্যাহ মিজি, দেলোয়ার হোসেন মিজি, খোরশেদ আলম মিয়াজী, মহিলা মেম্বার সেলিনা বেগম, নুরজাহান বেগম ও ফাহিমা বেগম প্রমুখ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি জানায়, জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে সরকার তালিকাভুক্ত জেলেদের জন্য বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেয়ার ব্যবস্থা করেছেন। যাতে জাটকাসহ ইলিশ অভয়াশ্রমের সময় জেলেরা নদীতে মাছ না ধরে। আমরা সরকার কর্তৃক বরাদ্দকৃত জনপ্রতি জেলেকে ৪০ কেজি করে চাল দিচ্ছি। চার কিস্তির মধ্যে এই নিয়ে তিন দফা চাল বিতরন আমাদের ইউনিয়নে হয়ে গেছে।
