চাঁদপুর ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রীড উপ-কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে সক্ষম হওয়ায় অল্পের জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এ বিদ্যুৎ কেন্দ্রটি। জানা যায় গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রীড উপ-কেন্দ্রের এক ফিডারের লোড সাইডের আইসোলেটার থেকে সুইচ ইয়াডে আগুন ধরে যায়। আর সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়লে নিচে থাকা বড় বড় শুকনো ঘাসে আগুন ধরে তা ভয়াবহ রূপ ধারণ করে। তাৎক্ষণিক গ্রীড উপ-কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী রহমত উল্লাহর পরামর্শে সেখানকার ডিউটিরত আনসার ও পুলিশ সদস্যরা বালু, পানি এবং গ্রীড উপ-কেন্দ্রের নিজস্ব অগ্নি নির্বাপন মেশিন দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। গ্রীড উপকেন্দ্র কর্তৃপক্ষ জানান, আমাদের চেষ্টায় যদি আগুন নেভানো না যেতো তাহলে হয়তো ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে এ অগ্নিকাণ্ড আরো ভয়ানক আকারে ধারণ করতো। আর এ অগ্নিকাণ্ড যদি ক্রমেই বাড়তো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতো। আগুন নেভানোর কারণে অনেক বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

