চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী কানুদি লঞ্চঘাটে নৌকাযোগে লঞ্চে উঠতে গিয়ে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ড্যাফোডিল ইউভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র সজিব আহম্মেদ শ্যামল (২২) এর মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে তার মৃতদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে তার বাবার আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করে। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে এমএল হেদায়েত নামের নারায়ণগঞ্জগামী লঞ্চটি ছেড়ে যায়। সকাল সোয়া ৭টায় কানুদি ঘাটে পৌঁছে যাত্রাবিরতি দিয়ে যাত্রী নিয়ে পুনরায় নারায়ণগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায়। এ সময় কানুদি এলাকার সাউদ বাড়ির আক্কাস সাউদের ছেলে সুজন সাউদ (২৫) ও সজিব (২১) তাদের বন্ধু সজিব আহম্মেদ শ্যামল মনোহারখাদী গ্রামের মিজি বাড়ির রুহুল আমিন মিজির ছেলে ইয়াছিন মিজি (২১)’কে দিয়ে একটি ছোট নৌকাযোগে লঞ্চে উঠার জন্য চেষ্টা করে। এ সময় ইয়াছিন মিজি লঞ্চের পেছনে নৌকা না নিয়ে সামনে নিয়ে আসে। লঞ্চের ধাক্কায় ছোট নৌকাটি ভেঙ্গেচুড়ে নদীতে তলিয়ে যায়। সজিব সাউদ, তার ভাই সুজন সাউদ ও নৌকার মাঝি ইয়াছিন মিজি সাঁতরিয়ে ও জেলে নৌকার সহায়তায় প্রাণে বাঁচতে পারলেও সজিব আহম্মেদ শ্যামল নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাঝ নদী থেকে এমএল হেদায়েত লঞ্চ পাড়ে এনে থামিয়ে রাখে। সকাল ১১টায় চাঁদপুর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল হোসেন, ইনচার্জ মোশারফ হোসেন, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের ডিএডি আনোয়ারুল হক ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি আমিনুর রহমান ও খোকন দীর্ঘ কয়েক ঘন্টা মেঘনা নদীর উত্তাল স্রোতে নিখোঁজ সজিব আহম্মেদ শ্যামলের সন্ধান করেন। কিছু সময় বিরতির পর তারা আবারো নদীর তলদেশে সন্ধান করে ব্যর্থ হয়। সন্ধ্যা ৬টায় ডুবুরি টিম তাদের উদ্ধার অভিযান বন্ধ করে দেন। পরে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ঘটনাস্থলের অদূরে তার মৃতদেহ ভেসে উঠে। শ্যামলের বাবার নাম মোঃ সামছুল হক। দু’ ভাই এক বোনের মধ্যে সে ছিলো দ্বিতীয়। তারা ঢাকার মুগদা এলাকার মান্ডায় বসবাস করেন। শ্যামলের সন্ধানে ঢাকা থেকে কানুদিতে আসা তার ফুফাতো ভাই আবুল কাশেম জানান, গত ২৭ সেপ্টেম্বর সজিব ও সুজনের সাথে শ্যামল তাদের দাদার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসে। সেই অনুষ্ঠানটি ছিলো সজিব ও সুজনের দাদার মৃত্যুবার্ষিকী। শ্যামলের লাশ তার বাবা ঢাকায় নিয়ে গেছে। সেখানেই তার দাফন করা হবে। চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বি এম নূরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

