চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে অবাধে ইলিশের পোনা জাটকা বিক্রি করছে মৎস্য ব্যবায়ীরা। প্রতিদিন রাতে ও দিনে মওজুদকৃত জাটকা ইলিশ বাক্সবন্ধী কলে পাচার করছে ট্রেন যোগে। ১ নভেম্বর ২০১৪ থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত ৮মাস দেশের সর্বত্র জাটকা বা ১০ ইঞ্চি পর্যন্ত আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আড়ৎদাররা ১০ইঞ্চির নিচে জাটকা জেলেদের কাছ থেকে ক্রয় করে তা মোটা অঙ্কের বিনিময়ে বাক্স বন্ধি করে পাচার করছে। প্রতিদিন চট্টগ্রামগামী সাগরিকা ও সিলেটের লোকাল ট্রেনে এসব জাটকা পাচার করা হয়। এছাড়া মওজুদকৃত জাটকা মাছ রাতের আঁধারে ট্রাক বোঝাই করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। ইতোমধ্যে কোস্টগার্ড মাছঘাট থেকে জাটকার বেশ কয়েকটি বড় চালান আটক করেছে। এরপরেও বন্ধ হয়েনি জাটকা বিক্রি। প্রশাসন যখনই মৎস্য ব্যবসায়ীদের জাটকা আটক করে, তখনই মৎস্য বণিক সমিতির কিছু নেতা ছাড়িয়ে নেয়ার জন্য বিভিন্নভাবে সুপারিশ করতে শুরু করে। জাটকা সাগরিকা ট্রেন যোগে পাচার করার সময় গতকাল বুধবার পুলিশ ১টি জাটকা বোঝাই বাক্স জব্দ করে। এই সময়ই খবর পেয়ে মৎস্য বণিক সমিতির এক নেতা এসে পুলিশকে তার অফিসে নিয়ে যায়। ওই সুযোগে ইলিশের বাক্সটি ট্রেনে উঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পর ট্রেনটি ছেড়ে চলে যায়। এইভাবেই প্রতিদিন বড় স্টেশন মাছঘাটে শত শত মন জাটকা ইলিশ পাচার হচ্ছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

