
স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় ও মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্ব সার্বক্ষনিক মাঠে কাজ করছে মডেল থানার পুলিশ।
৩০ মার্চ সোসবার সকাল ১১টায় শহরের কালী বাড়ি শপথ চত্ত্বর মোড়ের নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে ভীর রোধে মাইকিং করা ও শহরের রাস্তায় যানবাহন সীমিতকরনে পুলিশ কাজ করছে। মোটরসাইকেলে একজনের বেশী আরোহী দেখলে তাদের থামিয়ে সচেতন করা হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকার জনগণকে ঘরে থাকতে বলেছে। নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ছাড়া যেন কেউ অযথা রাস্তায় বের না হন সেদিকে আমরা খেয়াল রাখছি। মানুষকে আমরা কোন প্রকার বল প্রয়োগ ছাড়া ঘরে ফেরানোর চেষ্টা করছি। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা জনসচেতনায় এ কাজ করছি সার্বক্ষণিক কাজ করছি।
