
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে চলমান করোনাভাইরাস পরিস্থিতির আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্ম সূচির আওত্তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম।
এ সময় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী,ট্যাগ অফিসার খোকন চন্দ্র, ইউপি সদস্য হাকির গাজী, মোশারফ হোসেন, মহিলা সদস্য জাহেদা বেগম, শিল্পী বেগম, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ছাত্রলীগের সভাপতি তারেক খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ বছর চাঁদপুর জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চাঁদপুরে ১ লাখ ১ হাজার দরিদ্র পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এতে উপকার ভোগী প্রতি পরিবারকে ভিজিএফ আওতায় দেওয়া হবে ৪ শত ৫০ টাকা করে। এতে সরকারের ব্যয় হবে ৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। অপর দিকে পবিত্র রোমজান মাস উপলক্ষে কর্মহীন, অসহায়, দুস্থ ব্যাক্তিদের নগদ ত্রান সহাযতা ( ৫০০) টাকা করে জেলার প্রতি ইউনিয়নে ৫ শত পরিবারকে নগদ ৫শত টাকা করে ঈদ উপহার দেওয়া হবে। এতে সরকারের ব্যায় হবে ২ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। মোট চাঁদপুর জেলা সরকারের এতে ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যায় হবে। এদিকে মৈশাদী ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জিআর ৫শত ৩৬ জনকেই জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের নিজস্ব তহবিল থেকে অনুদান দিয়ে সহযোগীতা করা হয়।
