রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর: ॥ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের ফ্রান্স প্রবাসী আলী নাজির ১২ফুট দৈর্ঘ্য এবং ৭৫ফুট প্রস্থের জাতীয় পতাকা তৈরী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর কাছে হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার বিকেলে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আনুষ্ঠানকিভাবে এ পতাকা হাস্তান্তর করা হয়। এ সময় নাজির স্বাধীনতার মাস উপলক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকবাসীর মাঝে ১০৫০টি জাতীয় পতাকা বিতরণ করেন। প্রবাসী নাজির নিজের দেশের প্রতি ভালবাসা ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সম্মান জানিয়ে এ উদ্যোগ গ্রহন করেছেন। ২০১৭ সালের ৩ অক্টোবর তিনি দেশে আসেন। চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে স্থানীয় একজন দর্জির নিকট দীর্ঘ এ পতাকা সহ বাকী পতাকাগুলো ২ মাস সময় নিয়ে তৈরী করেন। এছাড়াও তিনি ফ্রান্সে নিয়ে যাওয়ার জন্য ওই দেশের ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে একটি জাতীয় পতাকা তৈরী করেছেন। যার কারণ হিসেবে তিনি বলেছেন, দেশের বাহিরে অনেকে দেশেই বাংলাদেশী পরিচয় দিলে বাংলাদেশ চিনেন না। বিষয়টি উপলব্দি করতে পেরে তিনি নিজ দেশের পরিচয় বিশে^র মাঝে তুলে ধরার জন্য এটি তৈরী করেছেন। এসব পতাকা তৈরী করতে তার প্রায় ৮লাখ টাকা ব্যয় হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর মৈশাদী গ্রামে ১২৫ফুট দীর্ঘ জাতীয় পতাকা তৈরী করলেন প্রবাসী নাজির
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
