
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ রেজি নং-০৫ এর ব্যবস্থাপনা কমিটির ২০১৭ নির্বাচনে প্রতিদন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিটির সভাপতি মোঃ মোতালেব খান শুক্রবার বেলা-১২টায় বড়ষ্টেশন, মাছঘাট সমিতির কার্যালয়ে ১২টি পদে প্রতিদন্ধী ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন ঃ সভাপতি পদে-হাজী আব্দুল খালেক মাল (চেয়ার) ও হাজী মোঃ মিজানুর রহমান কালু ভুইয়া (আনারস), সহ-সভাপতি-হাজী আব্দুর রব চোকদার (গোলাপ ফুল) ও আব্দুল বারী মানিক জমাদার (দোয়াত কলম), সাধারণ সম্পাদক-হাজী মোঃ শবেবরাত সরকার (মাছ), হাজী মোঃ আনোয়ার হোসেন গাজী (আম) ও মোঃ ইদ্রিছ আলী গাজী (গরুর গাড়ী), সহ-সম্পাদক-মোঃ ইউছুফ বন্দুকশী (মোমবাতী) ও হাজী মোঃ শাহজাহান বেপারী (খেজুর গাছ), কোষাধ্যক্ষ-মোঃ বাদশা মাল (মই) ও মইনুদ্দিন বেপারী (দেয়াল ঘড়ি)। সাতটি পরিচালক (সদস্য) পদে আব্দুল খালেক বেপারী (হাঁস), চন্দন কুমার দাস (টেলিভিশন), দাদন মিয়া বেপারী (মোরগ), রুহুল আমীন গাজী (চাকা), মাসুম মিয়া (কলস), সিরাজুল ইসলাম বেপারী (বই), সুমন খান (পদ্মফুল), জাহাঙ্গীর জমাদার (কুঁড়ে ঘর), ওমর ফারুক (টিউব ওয়েল), হাজী মোঃ জমির খান (উড়োজাহাজ) ও সালাউদ্দিন খান (হরিন)। আগামী ২ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
