চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য নির্বাচিত হলেন চাঁদপুরের পাঠকপ্রিয় ‘সাপ্তাহিক পাঠক সংবাদ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনি। গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত রোটারী ক্লাবের ৪২তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামালের উপস্থিতিতে রনিসহ মোট তিনজনকে প্রত্যয় পাঠ ও লেপেল পিন পরিয়ে ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক সাইফুল ইসলাম রনি চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য ছাড়াও আব্দুস সামাদ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক, উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ মতলবের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বপ্নীল কণ্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য, কচুয়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, বদরপুর সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা, কচুয়া উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই আহ্বায়ক কমিটির সদস্য, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সদস্য নির্বাচিত হওয়ায় চাঁদপুর রোটারী ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
