চাঁদপুর শহরের ওয়াবদা গেইট এলাকায় একরাতে দু” দোকানে দুধর্ষ চুরি ঘটনা ঘটেছে। গত ২৭অক্টোবর রাত দেড় টায় রাজু ভ্যারাইটিজ স্টোরের মালিক রাজু দোকানের মালামাল সাজিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাতের যেকোনো সময় চোরের দল দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ২৩হাজার টাকা একটি মোবাইল সেট,৫হাজার টাকার কসমেটিক সামগ্রী, ভ্যানসনও গোল্ডলিফ সিগারেট আট কাটুন ও মোবাইল লোডের ৫হাজার টাকা নিয়ে যায়। গতকাল সকাল সাড়ে ৯টায় দোকন মালিক রাজু দোকান খুলতে আসলে দেখতে পায় দোকানে সাটারে লাগানো তালা ভাঙ্গা অবস্থ্য়া পড়ে রয়েছে। ভেতরে প্রবেশ করে রাজু দেখতে পায় ক্যাশ ভাঙ্গা, তার মধ্যে কোন টাকা পয়সা নেই। এমনকি সুকেচে সাজানো কসমেটিকস ও সিগারেট নেই। একই ঘটনা ঘটেছে একই মার্কেটের সোহেল টেলিকম নামের মোবাইল দোকানে। দোকান মালিক সোহেল জানান রাত সাড়ে ১০টায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাতে যেকোনো সময় সোহেল টেলিকমের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ৩২ হাজার টাকা, লোডেরও ব্যাক্তিগত ৪টি মোবাইল সেট, ১৬ হাজার টাকার মোবাইল রির্চাজ কার্ড,প্রায় ২০হাজার টাকার সিগারেট এবং ৩০হাজার টাকার কসমেটিক সামগ্রী নিয়ে গেছে। এব্যাপারে চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী দু” দোকানি চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় লোকজন যানায় গভীর রাত পর্যন্ত স্থানীয় ও বহিরাগত মাদকা সক্তযুবকরা এখানে মাদকের আসর বসিয়ে থাকে। এরা মাদকের টাকা যোগার করতে বিভিন্ন ধরনের চুরি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এদের আটক কার হলে এই চুরির রহস্য উদঘাটন হবে বলে স্থানীয়রা জানায়।

