স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনীর রাস্তাতাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় পুরোটা রাস্তাই জরাজির্ণ অবস্থা। সামান্য বৃষ্টি হলেই পথচারি ও এলাকা বাসি চরম দূর্ভোগ পোহাতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা চলাচল করে। এই রাস্তটি ওই এলাকার একমাত্র চলাচলের পথ। অথচ এই রাস্তার উপরে অবস্থিত বেশ কয়েকটি ম্যানহোল ভেঙ্গে দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসী বেশ কয়েকবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা বিষয়টি নিয়ে কোন কর্ণপাত করেনি।
এলাকাবাসী জানায়, রাতের বেলা পথচারী ও যান চলাচলে মারাত্বক ঝুকির মধ্যে পড়তে হয়। এই ভাঙ্গা ম্যানহলো বেশ কয়েকটি দূর্ঘটনাও ঘটেছে। পৌর কর্তৃপক্ষ অচিরেই যেন এ রাস্তাটি ও ম্যানহোলগুলো সংস্কার না করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। তাই এলাকাবাসীর দাবী অচিরেই এটির সু-ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
শিরোনাম:
রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
