
প্রতিনিধি ==
চাঁদপুর শহরের বকুলতলা এলাকায় লাকসাম-চাঁদপুর রেলপথের পাশে অব্যবহৃত রেল লাইনের ১শ’ ১ফুট লাইন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। রেল কর্মচারীরা সকাল ৯টায় ঘটনার টের পায়।
এলাকাবাসী স্থানীয় রেল কর্মচারীরা জানায়, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাইনের দায়িত্বে থাকা লাকসামে অবস্থানরত এসএসএই/ওয়ে মোঃ লিয়াকত আলী মজুমদার ও রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস। চুরির ঘটনায় বাংলাদেশ রেলওয়ের এস.এ.ই/ওয়ে আব্দুল হাই বাদী হয়ে রোববার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
