স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে বড় স্টেশন এলাকার মাদ্রাসা রোডে অবস্থিত উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে চোরের দল উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রীল কেটে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে স্টীলের আলমারি, ফাইল কেবিনেট সহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে। একই সাথে পার্শ্ববর্তী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইট এবং অফিস কক্ষের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নিজস্ব মোবাইল ফোন (০১৬৩১৭৯৬৪৭৪) ও নগদ ৬ হাজার টাকা নিয়ে যায়। প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে। এ ঘটনা শোনার পর গতকাল চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হারুনুর রশিদ বিদ্যালয় সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ২০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
