
চাঁদপুর: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪শ গ্রাম গাঁজাসহ মোঃ মনির হোসেন ভূইয়া (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন উত্তর ইসুলী গ্রামের ভূঁইয়া বাড়িস্থ নিজ বাড়ী থেকে এ আসামীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টায় চাঁদপুর সদর থানাধীন উত্তর ইসুলী গ্রামের ভূঁইয়া বাড়িস্থ আসামির নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে আসামি মোঃ মনির হোসেন ভূঁইয়া (৫০) পিতা মৃত আব্দুস সাত্তার ভূইয়া, মাতা মৃত শানু বেগমকে ৪০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সূত্রে আরো জানা যায়, এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
