মানিক দাস
চাঁদপুর শহরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারী মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতে পুলিশ ২ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে।
চাঁদপুর শহরে ইদানিংকালে চুরি, ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শহরের রেলওয়ে কোর্টস্টেশন প্লাটফর্ম, বড়স্টেশন, কালিবাড়ি মোড়, রেলওয়ে হকার্স মার্কেট, প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে চলছে। প্রতিদিন একটি বখাটে যুবকদের চক্র শহরে এসব অপরাধ করে চলছে। এরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোর্টস্টেশন রেলওয়ে প্লাটফর্ম, বড়স্টেশন, ডাকাতিয়া নদীর পাড়ে আড্ডা দিয়ে থাকে। শহরে অপরিচিত ব্যক্তিদেরকে বেকাদায় ফেলে মিথ্যা অপবাদ দিয়ে তাদের ডেকে নিয়ে নির্জন স্থানে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল সেট হাতিয়ে নিয়ে থাকে। এদের সাথে শহরে বিচরণকারী রাতের পরীদের সাথে একটা সু-সম্পর্ক রয়েছে। ওইসব রাতের পরীদেরকে অপরিচিত ব্যক্তিদের পেঁছনে লেলিয়ে দিয়ে ছিনতাইকারীরা দূর থেকে ওঁৎ পেতে থাকে। পরে কৌশলে তাদের কাছ থেকে নগদ অর্থ মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
গত শনিবার ভোর রাত সোয়া ৪টায় বড়স্টেশন এলাকায় রফরফ লঞ্চের যুব বয়সী যাত্রী হেঁটে রেলওয়ে টিকেট কাউণ্টারের দিকে যাচ্ছিল। এসময় ছৈয়াল বাড়ি এলাকার মৃত নাজির দর্জির ছেলে আল আমিন দর্জি (১৮) ও বাসস্টেশন মাদ্রাসা রোড এলাকার মৃত রহিম সিকদারের ছেলে মোঃ রাসেল সিকদার (১৮) ওই যুবককে একা পেয়ে তাকে ডেকে নিয়ে ছিনতাইকারী এই দু’ যুবক পকেটে হাত দিয়ে থাকে। ঘটনাটি দূর থেকে নতুনবাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই সুদর্শন দায়িত্ব কর্তব্য পালনকালে দেখতে পায়। পরে কৌশল অবলম্বন করে ছিনতাইকারী আল আমিন দর্জি ও রাসেল সিকদারকে আটক করে। গতকাল রোববার আটক দু’জনকে চুরির মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এটিএসআই সুদর্শন জানান, আর ক’দিন পর পবিত্র মাহে রমজান আসছে। এই চক্রটি আরো বেশি মাথাচারা দিয়ে উঠার সম্ভাবনা রয়েছে। তখন দূর দূরান্তের লঞ্চ ও ট্রেন যাত্রীরা এদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই ঈদে যেনো নিরাপদে গন্তব্যে যেতে পারে সেজন্য এসব চাঁদাবাজ, ছিনতাইকারীদের নির্মূল করতে এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
