মিজান লিটন ॥
চাঁদপুর ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় চাঁদপুর সদর বনাম শাহারাস্তি উপজেলার বালকদের মধ্যেকার খেলা দিয়ে টুর্ণামেন্ট উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেন, সারা দেশে ফুটবলের উন্নয়ন এবং শিশুদের মধ্যে ক্রীড়াসূলভ মনোভাব তৈরিতে সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট চালু করেছে। এ টুর্ণামেন্টের ফলে প্রাথমিক বিদ্যালয় থেকে অনেক ক্রীড়াবীদ তৈরি হচ্ছে। বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম মুজিবের নামে এ টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব অনেক। টুর্ণামেন্ট পরিচালনায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতা থাকায় তাদেও প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসনের সভাপতিত্বে ও চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমদ এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অজয় ভৌমিকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওছমান গণি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুত্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধিনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসকাবের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া জীবন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাবেক জাতীয় ফুটবলার গোলাম মোস্তফা বাব্।ু এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও জেলাফুটবল দলের কোচ আনোয়ার হোসেন মাানক। খেলায় রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন ওয়াহিদুর রহমান লাবু, মাসুদুর রহমান মাসুম, নুওে আলম নয়ন ও মাসুম। টুর্ণামেন্টের উদো¦াধনি খেলায় চাঁদপুর সদর বনাম শাহারাস্তি উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলা আগামী ২১ ডিসেম্বর বিকাল ৩ টায় চাঁদপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

