
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে সংঘবদ্ধ দূর্বৃত্তদের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র।
সোমবার (০১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই গ্রামের কালু বেপারীর বসত ঘরে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন বেপারী বাড়ীর কালু বেপারী, তার স্ত্রী ও কন্যা। তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয়রা জানায়, হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির। তারা মতু গাজীর ছেলে জাকির হোসেন গাজী ও বহিরাগত প্রায় ১৮ থেকে ২০ জন সন্ত্রাসী নিয়ে একই এলাকার প্রতিবেশী মৃত খালেক বেপারীর ছেলে কালু বেপারীর বসতঘরে দেশীয় অস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে বসতঘরের টিনের বেড়া, দরজা, জানালা, আসবাবপত্র, ফ্রিজ ও মূলবান জিনিসপত্র ভাংচুর করে।
অপরদিকে হামলায় গুরুতর আহত কালু, তার স্ত্রী শাহীনা ও মেয়ে স্কুল ছাত্রী খাদিজা কান্নাজড়িত কন্ঠে বলেন, হামলার তান্ডবে আমারা সর্বস্ব হারিয়েছি।
আহত শাহীনা বেগম বলেন, আমার প্রবাসী ছেলে হাকিম কিচ্ছু দিন আগে জমি কিনার জন্য ৩ লাখ টাকা পাঠায়। সে টাকাসহ আমার স্কুল শিক্ষার্থী মেয়ের গলায় চেইনও চিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এদিকে হামলার সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিরোধে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হামলায় খতিগ্রস্থ কালু বেপারী ও এলাকাবাসী বলেন, সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়। তারা বলে, এঘটনার বিষয়ে বেশী বাড়াবাড়ি করলে অথবা বিচার প্রার্থী হয়ে কাউকে জানালে, সবকাটাকে জেন্ত মেরে ফেলবো।
চাঁদপুরনিউজ/এমএমএ/
