অভিজিত রায় ॥
এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণির মধ্যে দিয়ে আজ সমাপ্ত হবে ৩ দিন ব্যাপি চাঁদপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতা গতকাল বিকালে সফলভাবে সমাপ্ত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থিদের নিয়ে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৩ দিন ব্যাপি শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত ২৩ ডিসেম্বর।
আজ সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন সদও উপজেলা ভাইচ চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া। চাঁদপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধর ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারো ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে রয়েছে এ্যাথলেট, ব্যাড মিন্টন,ভলিবল ও ক্রিকেট। ২৫ ডিসেম্বর সকাল ১০ টায় চাঁদপুর আউটার ষ্টেডিয়ামে সকাল থেকে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার মধ্যে দিয়ে সমাপনি দিনের খেলা শুরু হয়। বিকাল ৪ টায় ভলিবল,ব্যাডমিন্টন, ক্রিকেট ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্ররষ্কার বিতরন করা হবে। প্রতিযোগীতায় চাঁদপুর সদর উপজেলার অন্তর্গত প্রায় অর্ধশত স্কুল, মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থিরা অংশ গ্রহন করে। এবারের শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতায় ক্রীড়া পরিচালনার দায়িত্ব পালন করেন, চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ মুকবুল আহমেদ, ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কাশেম সায়মন, মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জিল হোসেন, পুরাণ বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াহিদুর রহমান লাবু, প্রভাষক মাছুদুর রহমান মাছুম,হামান কদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারিশিক্ষক শীতল চন্দ্র, ওছমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজির আহমেদ, লেডী দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকা দিপ্তি পাল, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাছরিন আক্তার, ষোলঘর আদর্শ উচ্চ াবদ্যালয়ের সহকারি শিক্ষিকা নূর জাহান আক্তার, ক্রীড়া বীদ রাণা প্রমুখ। উদ্বোধনি দিনে মেয়েদের ভলিবলে লেডি প্রতিমাকে হারিয়ে লেডী দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। মেয়েদের ব্যাডমিন্টনে এককে চ্যাম্পিয়ান হয় লেডী দেহলবি বালিকা উচ্চ বিদ্যালয়ের রিমি রানার্স আপ হয় ষোলঘর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাসরিণ আক্তার। অপরদিকে মেয়েদের ব্যাডমিন্টনের দ্বৈত ফাইনালে চ্যাম্পিয়ান হয় লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়। মেয়েদের দ্বৈত ব্যাডমিন্টনে রানার্স আপ হয় লেডী দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়।

