চাঁদপুর সদর হাসপাতালে ডাক্তাররা রোগীর চাইতে প্রাধান্য বেশীদিয়ে থাকেন ঔষধ কোম্পানির লোকদের
বিষয়টি আমার জানা নেই,তবে এখন থেকে ব্যবস্থা গ্রহন করা হবে। ………..তত্তাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত
চাঁদপুর শহরের ২৫০ সয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালে প্রতি দিনেই বিভিন্ন ঔষধ কম্পানির লোক এসে হাসপাতালের সামনে এসে ভিড় জমায়। তারা প্রত্যেকে মোটর সাইকেল এনে হাসপাতালের সামনের অংশে ও ভিতরের প্রবেশমুখের সামনে রাখে। যার কারনে হাসপাতালে আশা রোগীদের পড়তে হয় বিপাকে। সকাল ১০ টার পর থেকে আসতে শুরু করে ঔষধ কোম্পানির লোকজন। প্রায় দেড় শতাধিকেরও বেশী ঔষধ কোম্পানির লোকজন আসা যাওয়া করে প্রতিদিন। তারপর শুরু হয় একের পর এক ডাক্তারের কাছে ছুটে চলা। হাসপাতালের নিয়ম অনুসারে ঔষধ কোম্পানির লোকজনদের আশার কথা দুপুর ১ টা থেকে দেড়টার সময়। কিন্তু প্রতিদিন দেখা যায়, সকাল ১০ টা না বাজতেই ঔষধ কোম্পানির লোকজন ভিড় জমায়। অন্যদিকে সদর হাসপাতালে ডাক্তাররা রোগীদের চিকিৎসার প্রতি সময় না দিয়ে বিভিন্ন ঔষধ মোম্পানির লোকদের সাথে সময় দিয়ে থাকেন। দূর দূরান্ত থেকে আসা রোগীরা যখন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে এসে অপেক্ষা করে, ঠিক তখনই ঔষধ কোম্পানির লোকজনরা ডাক্তারের কাছে এসে চিকিৎসা সেবা মারাত্বক ব্যাহত হয়। হাসপাতালে ডাক্তারের অপেক্ষায় রোগীরা প্রতিনিয়ত লাইন ধরে দাড়িয়ে থাকার কারন অনেকটা ঔষধ কোম্পানির লোকদের জন্য। তারা একের পর এক ডাক্তারের কাছে চলে আসে বিনা অনুমতিতে। এবং হাসপাতালের ডাক্তারাও রোগীর চাইতে প্রধান্য বেশি দিয়ে থাকেন ঔষধ কোম্পানির লোকজনের প্রতি। হাসপাতালে লক্ষ করলে দেখা যায়, পুরো হাসপাতাল জুড়ে রয়েছে তাদের অবস্থান। রোগী লাইন না থাকলেও তারা ডাক্তারের সাথে সাক্ষাথ করার জন্য লাইন দিয়ে দাড়িয়ে থাকে। এব্যাপারে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ প্রদিপ কুমার দত্ত জানান, ঔষধ কোম্পানির লোকদের বলা হয়েছে দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলার কথা, কিন্তু তারা যে রোগী দেখার সময় দেখা করে এই বিষয়টি আমার জানা নেই। আর আমার কাচে কেউই এই ঘটনাটি জানায়নি, তবে এখন থেকে কোন ডাক্তার যদি রোগী দেখার সময় ঔষধ কোম্পানির লোকদের সাথে সাক্ষাত করেন। তাহলে অবশ্যই ঐ ডাক্তারের প্রতি ব্যবস্থা গ্রহন করা হবে।

