সংগঠন শক্তিশালী থাকলে, কোন ঝড়-ঝাপটা অপশক্তি আওয়ামীলীগকে পরাজিত করতে পারবে না
স্টাফ রিপোর্টার:চাঁদপুর সদর উপজেলা ৮নং বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগঠন শক্তিশালী থাকলে, কোন ঝড়-ঝাপটা অপশক্তি কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না।তাই আমাদেরকে সাংগঠনিক নিয়ম কানুন এবং কর্মকান্ড চর্চার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আর্দশ লালন করে আওয়ামীলীগকে আগামি নির্বাচনের জন্য আরো এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ বৃহৎ একটি সংগঠন। দল করতে এসে আমাদের মধ্যে দ্বিমত,মন কষাকষি এবং পছন্দ – অপছন্দ থাকতে পারে।কিন্তু সংগঠন যেহেতু আমরা করি,আর্দশের জায়গায় আমরা সবাই এক।সেই আর্দশের ভিত্তিতে আমরা সবাই এক সঙ্গে কাজ করব । সভায় এলাকার উন্নয়ন বিষয়ে অনেক কথা বলা হয়েছে।আমি দৃঢ়ভাবে বিশ^াস করি,শুধু বাগাদী ইউনিয়নেই নয়। আমার নির্বাচনি এলাকা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার যে ২০টি ইউনিয়ন রয়েছে ।প্রত্যেক ইউনিয়নে প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন কাজ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকারে থাকলে ইনশাল্লাহ এই উন্নয়নের চাকা বন্ধ হবে না।তাই আওয়ামীলীগের অর্জন ও উন্নয়ন অগ্রগতি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতা কর্মিদের জনগনকে জানাতে হবে। নৌকার বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সংগঠনকে আরো গতিশীল করে এখন থেকে প্রস্তুতি নেয়ার উদাত্ত আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সসম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী,যুগ্ম সম্পাদক আঃ আজিজ খান বাদল ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজির সভাপ্রধানে ও সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী,ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী,সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীদা বেগম,সাধারন সম্পাদক নাহিদ সুলতানা রনি, মহিলা নেত্রী শ্যামলী বেগম,যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন,ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির গাজিসহ আরো অনেকে।
বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন মাষ্টার, মোস্তফা দেওয়ান, আলহাজ্ব বারেক গাজী, ফজলুর রহমান, নজরুল ইসলাম, হাসান হুজুর, ফারুক আহমেদ কাকন, শাহজাহান মাষ্টার, ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন মিজি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মান্নান মিয়াজী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছ মোল্লা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুখরঞ্জন দাস, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলম খান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহিদ গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম মাষ্টার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি পারুল বেগম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ভুট্ট, শেখ রাসেল স্মৃতি সংসদের ইউনিয়ন সভাপতি জাকির হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন মাল প্রমুখ। বর্ধিত সভায় ইউনিয়নের প্রায় ৮৫জন সদস্যসহ অন্যান্য নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
