চাঁদপুর সরকারি কলেজের সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বেলা ১ টায় চাঁসক অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা কলেজের সিনিয়র শিক্ষকদের নিয়ে নালীশি ভূমির ঘটনাস্থল পরিদর্শন করেণ। পরে তিনি সাংবাদিকদের জানান, শহীদ জিয়া ছাত্রাবাসের পূর্ব-দক্ষিন কর্নারে অবস্থিত ভূমি গত বৃহস্পতিবার রাতের আধারে বালি ফেলে ভরাট করে দখলের চেষ্ঠা করে স্থানীয় মরহুম ডা. মিনহাজ উদ্দিনের সন্তানেরা। পরে রাতেই পুলিশ প্রসানকে কলেজ কর্তৃপক্ষ অবগত করলে দখলদাররা বালি দিয়ে ভরাট কাজ বন্ধ রাখে। কলেজের সম্পত্বি অবৈধ দখল মুক্ত করতে প্রশাসনসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগীতা কামনা করেন কলেজের অধ্য প্রফেসর মিহির লাল সাহা। ঘাটনার বিবরণে জানাগেছে,
চাঁসক ক্যাম্পাসের পশ্চিম গেটের বিপরীতে রুপালী ব্যাংকের পিছনের অংশ থেকে (ডা. মিনাহাজ উদ্দিন, সিরাজ অপসেট প্রেস, আকবরী হোটেল) শেখ হাসিনা ছাত্রীনিবাস পযর্ন্ত জমি বাউন্ডারী দেয়াল নিমার্নের জন্য শিক্ষা মন্ত্রনালয়ের অর্থ বরাদ্ধ আসলে দেয়াল নির্মানের উদ্যোগ নেয় কলেজ কতৃপর্ক্ষ। স্থানীয় ভূমি অফিস কলেজের জমির বাউন্ডারী নির্ধারণ করে দেয়াল নির্মানের সীমানা ঠিক করে দিলে উক্ত জমির উপর অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট (মামলা নং ৫৫৩/১২) আদালতে অভিযোগ দয়ের করেণ স্থানীয় বাসিন্দা ডা. মিনাহাজ উদ্দিন খানের কন্যা অধ্যাপক খালেদা ইয়াছমিন। উক্ত মামলাটির অভিযোগ মিথ্যা প্রমানিত হলে মামলাটি খারিজ করে দেয় আদালত । কলেজ কতৃপর্ক্ষ পুনরায় সীমানা প্রাচিরের কাজ করার উদ্যোগ নিলে মামলার বাদী খালেদা ইয়াছমিনের আরেক বোন চাঁদ সুলতানা বেগম বাদী হয়ে পুনরায় আরেকটি (১২৫৪/১৩ ) মামলা দায়ের করে উক্ত নালীশী ভূমির উপর। ফলে সীমানা প্রাচীরের কাজ ফের বন্ধ হয়ে যায়। মামলাটি বর্তমানে শুনানী পর্যায়ে রয়েছে বলে জানাগেছে। রায়ের অপেক্ষমান নালিশী ভূমিটি ভিন্নখাতে প্রভাবিত করতে একটি মহল রাতের আধারে বালি দিয়ে ভরাটের চেষ্টা করে বলে অভিযোগ করে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল শনিবার কলেজ খুললে শিক্ষার্থীরা কলেজে সম্পত্তি দখল পায়তার অভিযোগের বিষয়টি জানতে পেরে উত্তেজিত হয়ে পড়ে। কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের অবগত করেণ সম্পত্তি নিয়ে একটি পক্ষ অদালতের আশ্রয় নিয়েছে। ফলে আদলতের সিন্ধান্তের আগে কোন প্রকার উত্তেজনা সৃষ্ঠি করা যাবেনা। তাই তিনি সিনিয়র
শিক্ষকদের নিয়ে নালিশি ভূমির গঠনাস্থল পরিদর্শন করেণ। এ সময় বাদী চাঁদ সুলতানা বেগমের অ্যামেরিকা প্রবাসী এক ভাই জাহাঙ্গীর খান শিক্ষকদের সাথে দেখা করেণ। তিনি উপস্থিত শিক্ষকসহ সাংবাদিকদের জানান, অভিযুক্ত নালীশি ভূমিটি কাগজ-পত্র দেখে যা সিন্ধান্ত হয় তা তারা মেনে নিবেন। এ জন্য তার পরিবারের মোট ১৩ সদস্য দু’একদিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষের সাথে বসবে। তবে রাতের আধারে বালি ফেলে জায়গাটি ভরাটের ব্যাপারে তিনি বলেন, কোন একটি সার্থান্বেশী মহল আমাদের ফ্যামিলির কাউকে হয়ত ভুল বুঝিয়ে কাজটি করেছে। এ ব্যপারে চাঁসক অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা বলেন, কলেজের বিভিন্ন স্থানের কয়েক একর ভূমি দীর্ঘ দিন ধরে অনেকে দখলসহ ভোগদখল করে আসছে। ইতিমধ্যে বেশ কিছু ভূমি আদালতের নির্দেশে আমরা ফেরত পেয়েছি। আশা করি বাকী ভূমিও আমরা আইনগতভাবে পেয়ে যাব। বর্তমানে নালিশি ভূমিটির আইনী জটিলতা কেটে গেলে এখানে দ্রুত একটি ছাত্রাবাস করার পরিকল্পনা রয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

