চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু’র সুস্থতা কামনায় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাব্বির আহমেদ মারুফের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় ডা. জে আর ওয়াদুদ টিপু’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়ায় অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/