
চাঁদপুর সরকারি মহিলা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার ও যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি। মহিলা কলেজ শাখার কমিটির আহ্বায়ক মাহমুদা আক্তার, যুগ্ম আহ্বায়ক সামান্তা আক্তার স্মৃতি, রুবাইয়া আক্তার, আমেনা আক্তার, হাফসা আক্তার, সাদিয়া আক্তার, আয়শা আক্তার মিসা, শারমিন আক্তার, সদস্য : তাহমিনা আক্তার, নারগিছ আক্তার, আঞ্জু মনোয়ারা, খাদিজা আক্তার ও হালিমা আক্তার।
জেলা নেতৃবৃন্দ আগামী ১ মাসের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ও ২ মাসের মধ্যে হল এবং ক্লাস বিভাগীয় কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার নির্দেশ দেন।
