রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন কর্তৃক পি.ই.সি. (প্রাথমিক শিক্ষা সমাপনী) শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরন-১৮ কার্যক্রম অনুষ্ঠিত।
অাজ ১৪/১১/২০১৮ ইং রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন কর্তৃক ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি অান্তর্জাতিক জেলা ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান দিল নাশিন মহসীন (পিএইচএফ), সহকারী গভর্নর রোটারিয়ান এজি জামাল হোসেন, অতিরিক্ত গভর্নর রোটারিয়ান মামুন হোসেন।
আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চাঁদপুর সেন্ট্রাল এর বর্তমান সভাপতি রোটারিয়ান নুরুল আমিন খাঁন আকাশ, সচিব রোটারিয়ান মোঃ আবদুল্লাহ আল মামুন, অতীত সভাপতিগন ও সম্মানিত সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন এর বর্তমান সভাপতি রোটার্যাক্টর ডা. তামজীদ হোসেন, সচিব- রোটার্যাক্টর দীন মোহাম্মদ, ক্লাবের পরিচালক ও সম্মানিত সদস্যগন সহ অতিথীবৃন্দ উপস্থিত ছিলেন।
