
স্টাফ রিপোর্টার
সোনালী ব্যাংক চাঁদপুর শাখায় সরকারি এক কর্মকর্তার সাথে অশোভন আচরণ তথা দুব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুর জেলা প্রশাসক বরাবর এক অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি গত ১ জানুয়ারি বেলা পৌনে ২ টায় সোনালী ব্যাংক চাঁদপুর শাখায় যান নভেম্বর মাসের বেতন উত্তোলনের জন্য। দীর্ঘ ১ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বিল ভাউচার জমা দিতে না পেরে এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. হারুনুর রশিদের স্মরণাপন্ন হন। বিষয়টি অবহিত হওয়ার পর তিনি উচ্চস্বরে চিৎকার করে মৎস্য কর্মকর্তা তার কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। অনুমতি না নিয়ে কক্ষে প্রবেশ করায় উপস্থিত পুলিশ কনস্টেবলকে ডেকে ঐ মৎস্য কর্মকর্তাকে বের করে দিতে বলেন। ঘটনায় আকস্মিতায় অশোভন আচরণে উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা হতবিহবল হয়ে যান। ব্যাংক কর্মকর্তার অহেন আচরণে উপস্থিত গ্রাহকরাও হতবম্ভ হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে সোনালী ব্যাংক চাঁদপুর শাখার এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. হারুনুর রশিদ প্রায়শই গ্রাহকদের সাথে উত্তেজিত হয়ে যান। তার কাছে কোন বিষয়ে প্রতিকার প্রার্থী হয়ে গেলে উল্টো অপমান ও অশোভন আচরনের শিকার হয়।
বিষয়টি খতিয়ে দেখতে ভুক্তভুগী উপজেলা মৎস্য কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। একই সাথে তিনি চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকের কাছে অনুলিপি পাঠিয়েছেন।
