
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের পুরানবাজার মধূসূধন স্কুেলর ছাত্রীকে জোর করে বেঁধে ধর্ষন করার ঘটনায় সাগর পালকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মূলহোতা পলাতক থেকে বাদিকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধায় মধূসূধন স্কুেলর ছাত্রী তার বাসা থেকে বের হয়ে পাইভেট বড়ার জন্য যাওয়ার পথে তার সহপাঠী যুবকের সাথে ঘোসপাড়া রহমান মাঝির বাড়ির সামনে দঁড়িয়ে কথা বলার সময় বখাটে যুবকরা তাদেও লাঞ্চিত করে। সে সময় মধ্য শ্রীরামদি রব মিজির ছেলে রানা (২২)ও ঘোষ পাড়ার মাহাদেবের ছেলে সাগর পাল স্কুল ছাত্রীর সহপাঠী যুবকের মোবাইল সহ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে তারা স্কুল ছাত্রীকে জোর করে ঘোষ পাড়ার সাগর পালের বাসায় নিয়ে বেঁধে ধর্ষন করে। এ ঘটনার পর স্কুল ছাত্রী সেখান থেকে বেড়িয়ে এসে তার মাকে জানায়। তার মা বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। শুক্রবার রাত ৯টায় পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা ঘোষপাড়া থেকে সাগর পালকে আটক করলেও মূল হোতা পলাতক রয়েছে। স্কুল ছাত্রীর মা জানায়, থানায় মামলা করায় আসামির লোকজন ও মূল হোতা মামলা তুলে নেওয়ার জন্য হূমকি দেয়। এলাকাবাসি জানায়, বখাটে রানা ও সাগর মাদকসেবী। তারা পুরানবাজারে অনেক অপকর্ম করেছে। অনেক মেয়ের জীবন নস্ট করেছে। তাদের শাস্থি হওয়া দরকার।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
