
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ বরিশালের যাওয়ার পথে চাঁদপুর স্টীমার ঘাটে ১ যাত্রীর অকস্মিক মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মেঘনা ট্রেন থেকে নামার পর হঠাৎ কামাল মোল্লা(৫৫)শ্বাস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। ঘটনার পর এলাকার লোকজন যাত্রীদের কাছ থেকে টাকা তুলে অবশেষে তাকে এ্যাম্বুলেন্স যোগে বরিশালের পাঠায়। জানা যায়, বরিশালের কোতয়ালী চন্দ্রমোহন গ্রামের মৃত ওয়াজাউদ্দীনের ছেলে কামাল মোল্লা স্বপরিবারে চট্রগ্রাম বালুচরা কাশেম মহলে ভাড়া থেকে বসবাস করতেন। দির্ঘদিন যাবত সে শ্বাস রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। অনেক ডাক্তার দেখিয়ে রোগ ভালো হয়নি। পরে বরিশাল যাওয়ার জন্য চট্রগ্রাম থেকে মেঘনা ট্রেন যোগে চাঁদপুর এসে বড় স্টেশন নেমে স্টীমার ঘাটে আসার পর শ্বাস রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এসময় তার সাথে ছোট ছেলে হানিফ হোসেন মেয়ে সুমিয়া ছিলেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে তাকে এলাকার লোকজনের সহযোগিতায় এ্যাম্বুলেন্স যোগে বরিশালে নিয়ে যায়।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
