
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে বাসন্ট্যান্ড থেকে ইয়াবাসহ ১জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। জানাযায়, শনিবার দুপুরে মডেল থানার এস আই অনুপ চক্রবর্তী ও এ এস আই ইসমাইল হোসেন প্রতিদিনে ন্যায় শহরের বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালায়। একপর্যায় ওয়ারলেছ থেকে মডেল থানায় আসার পথে বাসন্ট্যান্ড সড়ক ভবনের পাশে বসে লুকিয়ে ইয়াবা বিক্রি করছিলো। হঠাৎ করে গাড়ি থেকে নেমে ধাওয়া দিলে মাদক বিক্রেতা ও সেবীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখান থেকে ১ মাদক স¤্রাট জসিম উদ্দিনকে আটক করে। বাকি মাদক সেবী জুযেল, মামুন ও পিয়াস পালিয়ে যায়। আটক জসিম উদ্দিনকে মডেল থানায় নিয়ে আসে।
মাদক স¤্রাট জসিম উদ্দিন সদর উপজেলার রঘুনাথপুর এলাকার আব্দুর লতিফের ছেলে। সে পূর্বে আরো বেশ কয়েকবার মাদক মামলায় সাজা ভোগ করেছে।
