
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা ১৭ আগষ্ট বৃহস্পতিবার জেলা সিভিল সার্জেনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের বরাবর বিভিন্ন দাবী দাওয়া নিয়ে একটি স্বারক লিপি প্রদান করেন। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স চালু করার জন্য সিভিল সার্জেন ডাঃ মতিউর রহমান এর নিকট এ স্বারক লিপি প্রদান করা হয়। স্বারক লিপিতে উল্লেখ ছিলো, বিগত ৬ ডিসেম্বর ১৯৯৮ ইং স্বাস্থ্য সহকারীগণের সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানের ঘোষণা দেন। যা জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় উচ্চ পর্যায়ের সভায় এক বছর মেয়াদী ডিপ্লোমা প্রশিক্ষন কোর্স চালু করা যেতে পারে মর্মে সিদ্ধান্ত প্রদান করেন। সভায় আরো সিদ্ধান্ত হয় যে, ডিপ্লোমা কোর্স সম্পন্ন হওয়ার পর পদ আপ- গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য স্বয়ংক্রিয় ভাবে নিরসন করা সম্ভব হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক প্রণিত কারীকুলামটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় চুড়ান্ত অনুমোদন করা হয় এবং প্রয়োজনীয় শর্তাবলী উল্লেখ পূর্বক ডিপ্লোমা কোর্স চালুর নির্দেশনা প্রদান করা হয়। এমতাবস্থায় সভায় স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট বিষয়ে অতিতের সিদ্ধান্ত অনুসারে ৮৫নং স্বারকে গঠিত কমিটির বিগত সভার পূর্ন বিবেচনা বাতিল করে ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্সটি জরুরী ভিত্তিতে চালু করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নেতৃবৃন্দরা অনুরোধ জানান।
এ সময় চাঁদপুর জেলার সভাপতি এসএম নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদুর রহমান, প্রধান উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক মোঃ জসিম উদ্দিন, সদর সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক ফরহাদ, মতলব দক্ষিনের ইউছুফ, হাজীগঞ্জে আরিফ মোহাম্মদ রুহুল, কবির হোসেন, আবু সুফিয়ান, কচুয়ার গোলাম কিবরীয়া স্বপন, ফরিদগঞ্জের মিজানুর রহমান, আব্দুল মোতালেব, মাসুদ আলম উপস্থিত ছিলেন।
