শাহরিয়ার খাঁন।। চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস ভেঙ্গে দখল করে মার্কেট নির্মানের পায়তারা করছে একটি চক্র। বৃহস্পতিবার দুপুরে শহরের ইচলি মোড় আঃ মালেক ভূঞা রোডে ১১ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস ভেঙ্গে দখল করে কাজ করতে দেখা যায়।
জানা যায়, চাঁদপুর পৌরসভার নিজস্ব জায়গায় ১১ নং ওয়ার্ড কাউন্সিল অফিস ছিলো। কাউন্সিল মাইনুল ইসলাম তার সকল কার্যক্রম এই অফিস বসে পরিচালনা করতো। চাঁদপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মাইনুল ইসলাম বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়। কাউন্সিল মাইনুল সহজ সরল, নিষ্ঠাবান ও সৎ ব্যাক্তি হওয়ায় তার সকল কাজে এলাকার রাজনৈতিক দলের নামধারি নেতারা বাঁধা প্রদান করে। গত কয়েক দিন পূর্বে মাইনুল ইসলামের বাবা অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়।
সেই সুযোগে ইচলী ও ঢালিঘাট এলাকার কিছু ভূমিদস্যুরা পৌরসভা থেকে লীজ এনেছে এমন বরাত দিয়ে এলাকার মানুষদের বোকা বানিয়ে কাউন্সিলরের কার্যালয় ভেঙ্গে ফেলে। পরে সেই জায়গায় মার্কেট নির্মানের পায়তারা করছে ঐ চক্রটি।
কাউন্সিল মাইনুল ইসলাম জানায়, পৌরসভার নিজস্ব জায়গায় ওয়ার্ড কাউন্সিল অফিসটি ছিলো। সেই অফিসের জায়গাটি একটি চক্র দখল করার চেষ্টা করে। পরে বাবাকে ঢাকা হাসপাতালে নিয়ে গেলে সেই সুযোগে ওয়ার্ড কাউন্সিল অফিসটি তারা ভেঙ্গে ফেলে। এই বিষয়টি মেয়র মহাদয়কে জানানো হয়েছে। তিনি বলেছেন বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহন করবেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
