প্রস্তাবিত ট্রাস্ট আইন ২২(ঘ) বাতিল ও সিএইচসিপি’দের চাকুরী জাতীয় করনের দাবীতে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলায় চাকুরীরত ২১৬ জন কমিউনিটি হেলথ কেয়ার কর্মীরা। সংবাদ সম্মেলন শেষে স্বাস্থ্য কর্মীরা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান ও জেলা সদর হাসপাতালের সম্মুখে মানবন্ধন কর্মসূচী পালন করেন। রোবরার সকাল ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবী সংবলিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি রিয়াদ খান। লিখিত বক্তেব্যে উল্লেখ, সারা দেশে ১৩ হাজার ৮শ’ ১৩ টি কমিউনিটি ক্লিনিকে সম সংখ্যক স্বাস্থ্যকর্মী হিসেবে আমরা ২০১১ সাল থেকে চাকুরী করে আসছি। চাঁদপুর জেলায় ২১৬ জন স্বাস্থ্য কর্মী চাকুরী করছি। আমাদের চাকুরী স্থায় করনতো দূরের কথা এখন সরকার ই-লানিং পরীক্ষার নামে কর্মী ছাটাইয়ে পরিকল্পনা করছে। অন্যদিকে প্রকল্পটির মেয়াদ অনুয়ায়ী ২০১৬ সালে বন্ধ হয়ে গেলে আমাদের সরকারি চাকুরীর বয়ষসীমা পের হয়ে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আপনার স্বউদ্যোগে নেওয়া প্রকল্পের স্বাস্থ্যকর্মীদের স্থায়ী করনের ব্যবস্থা করুন। তা না হলে এতগুলো পরিবার পথে বসার উপক্রম হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএমএর সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, সিএইচসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, ফরদগঞ্জ উপজেলার সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, মতলব উত্তরের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামন, সদর উপজেলার সভাপতি সালেহ আহমেদ সাধারণ সম্পাদক ওমর ফারুক, শহরাস্তির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ উপজেলার সভাপতি আবু আল মাসুদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মতলব দক্ষিণের সভাপতি রাজিব, সাধারণ সম্পাদক আলী আশরাফ, কচুয়া উপজেলার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল রহিম ও হাইমচর উপজেলার সভাপতি আহম্মেদ ফারুক, সাধারণ সম্পাদক মহিব উল্যা।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

