
চাঁদপুর: চাঁদপুর শহরের অদূরে সদরের চান্দ্রা ইউনিয়নে লকডাউন বাস্তবায়নে ব্যাপক কর্মতৎপরতা চালিয়েছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
২১ এপ্রিল বুধবার পুলিশ সদস্যদের সাথে নিয়ে তিনি তৎপরতা চালিয়েছেন। জানা যায়, চান্দ্রা ইউনিয়নের ৩টি কাপড়ের দোকান ও ১টি ওয়াল্টনের ফ্রিজ বিক্রেতাকে এদিনে নিষেধাজ্ঞা অমান্যের দায়ে ৪টি মামলায় মোট ২৫’শ টাকা তাদের থেকে জরিমানা আদায় করা হয়েছে।
আরও জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনা শেষে চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী কে ডেকে আনা হয়েছে এবং লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে এই বিষয়ে পুরো এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনগণকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া এ সময়ে উপস্থিত অন্যান্যদের সতর্ক ও সচেতন করা হয়েছে। এসব বিষয় নিশ্চিত করে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ‘হিলশা নিউজ‘-কে বলেন, সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মান্যবর চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ স্যার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক স্যারের নির্দেশনায় চাঁদপুরের চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জনসচেতনতায় আমাদের এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
