চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন রুহুল
চার এমপি আমাকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করছে
স্টাফ রিপোটার ॥ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. মো. নুরুল আমিন রুহুল সাংবাদিক সম্মেলন করেছে। সোমবার ২০ ডিসেম্বর রাতে চাঁদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের চারজন এমপি আমাকে সমর্থন জানিয়েছে। গত ১৮ ডিসেম্বর ঢাকায় অবস্থিত চাঁদপুর ৫ আসনে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীল উত্তমের বাসায় চার এমপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মেজর রফিকুল ইসলাম ছাড়াও ড. মহিউদ্দিন খান আলমগী এমপি , ডা. দীপু মনি এমপি, ড. মো. শামসুল হক ভূইয়া এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুন নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সর্বম্মতিক্রমে জেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে সমর্থন জানানো হয়।
তিনি আরো উল্লেখ্য করেন, ‘আমি নিজেও ওই চার এমপি সাথে সরাসরি কথা বলেছি, ওনারা আমাকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। অথচ এর পরেও একটি মহল ষড়যন্ত্র করে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করছে। আর এর সাথে আমার শ্রদ্ধাভাজন ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও সংরক্ষিত নারী আসনের নুরজাহান বেগম মুক্তা এমপিকে জড়ানো হচ্ছে। চার এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কতৃক আমাকে সমর্থনের বিষয়টি ধ্রুব সত্য।
তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচন শতভাগ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে আমি শঙ্কিত। নির্বাচন কমিশনের একজন সদস্যের আপন মামা হচ্ছে আমাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে একজন। ওই নির্বাচন কমিশনার তার মামাকে জিতিয়ে আনার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করে যাচ্ছেন এবং ক্ষমতার অপব্যবহার করছে। তার নীল নকশা অনুযায়ী ইতিমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারি রিটানিং অফিসার কাজ করছেন। এই পরিস্থিতি উত্তরণ না হলে তিনি আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ্ মোহাম্মদ মাকসুুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
