একটু হাত বাড়িয়ে দিলেই বেঁচে যাবে একটি তাজা প্রাণ
সাইফুল ইসলাম (সুমন), কচুয়া প্রতিনিধিঃ
আপনার সাহায্যে বাঁচতে পারে অতি দরিদ্র, নিরুপায় মো. আব্দুস সোবহান। তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তিনি ২০১৬ সালের মে মাসে নিজ কর্মস্থলে ব্রেইন স্টোক করেন। এরপর তার বাম চোখ, বাম কান, বাম হাত এবং পা একেবারেই অচল হয়ে যায়। এখন তিনি ঠিক মত চলাফেরা করতে পারে না। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায় তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে আরো জটিলতর হয়ে উঠছে। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। এই ব্যয় বহুল চিকিৎসার ভার বহন করে তার পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার ২ ছেলে ২ মেয়ে নিয়ে অতি কষ্টে দিন পার করছে দরিদ্র সোবহান। ২ ছেলের মধ্যে ১ জন প্রতিবন্ধি। ভিটা টুকু ছাড়া তার সহায় সম্পদ বলতে কিছুই নাই। এমতাবস্থায় তিনি তার সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেছেন। অসহায় আব্দুস সোবহানকে সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন—
মো. আব্দুস সোবহান
পিতা. মৃত: মুখলেছুর রহমান
গ্রাম: এনায়েতপুর
পো: পালাখাল
উপজেলা: কচুয়া
জেলা: চাঁদপুর
মোবা: ০১৯৩৩৯৪০৯৫৬ (বিকাশ)।
