
স্টাফ রিপোর্টার: ॥
চেয়ারে বসা অবস্থায় মৃত্যুহলো চাঁদপুর জেলা প্রানী ও পশুসস্পদ কর্মকর্তা ডা. খান মোহান্মদ আ. হাই(৬৫)র’অ (ইন্নালিল্লাহি…. রাজিউন) তার বাড়ী বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। একেই অফিসের ডাক্তার ফারহানা জাহান জানান,গত কয়েকদিন ধরেই স্যারের শরির ভাল যাচ্ছিল না।
গতকাল ওনার একশ তিন ডিগ্রি জ্বর ছিল। তিনি চাঁদপুরে নিজ অফিসের ডরমেটরীর ৩নং রুমে একাই থাকতেন। পরিবারের সদস্যরা থাকেন দেশের বাড়ীতে। রোববার অফিসে আসার পূর্বেই ডাক্তার ফারহানা ওনার শরিরের অবস্থা জানার জন্য সকাল ৭টার দিকে ফোন করেন,কিন্তু ফোন রিসিভ হচ্ছেনা, পর পর তিন বার ফোন করার পরও যকন ফোন রিসিভ করেন না তিনি।
তখন ডাক্তার ফারহানার সন্দেহ হলে তিনি অফিসের অন্যান্ন কলিকদের ব্যপারটি জানান। পরে সবাই মিলে ওনার রুমের সামনে গিয়ে দেখেন ভেতর থেকে রুমটি বন্ধ। অনেক ডাকা ডকীর পরও কোন রকম সারা পাওয়া যাচ্ছেনা।
এরপর ব্যাপারটি চাঁদপুর মডেল থানাকে অবহিত করা হলে থানা থেকে পুলিশ এসে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়নসহ অফিসের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেস করে দেখতে পায় জেলা প্রানী ও পশুসস্পদ কর্মকর্তা ডা. খান মোহান্মদ আ. হাই একটি চেয়ারে হেলানদিয়ে ঘারবাঁকা করা অবস্থায় বসে আছে। কিন্তু কোন প্রকার সাড়া সব্দনেই। পরে কাছে গিয়ে পরিক্ষা করে দেখে তার প্রানহীন দেহ চেয়ারে পড়ে আছে। ধারনা করা হচ্ছে হৃদক্রিয়া বন্ধহয়েই তিনি মৃত্যু বরন করেছেন।
বাদজোহর উপজেলা মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হওয়ার পর তার মৃতদেহ দেশের বাড়ী পাঠিয়ে দেয়া হয়েছে। জেলা প্রানী ও পশুসস্পদ কর্মকর্তা ডা. খান মোহান্মদ আ. হাই স্ত্রী মেয়ে ১ ছেলেসহ বহু আত্বীয় সজন রেখে গেছেন।
