প্রতিনিধি
চাঁদপুর শহরে ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এখন এসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে খুব সকালের দিকে। তখন রাস্তাঘাট নিরব থাকে আর এ সময়টাকেই ছিনতাইকারিরা তাদের অপকর্মের উত্তম সময় হিসেবে ব্যবহার করছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে স্কুল কলেজ পড়–য়া ছাত্রীরা বিভিন্ন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে থাকে। আর এই সময়টাতেই ছিনতাইকারিরা স্কুর কলেজে পড়–য়া ছাত্রীদের অঙ্গে জড়ানো স্বর্ণালঙ্কার প্রকাশ্যে ছিনতাই করে পালিয়ে থাকে।
গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় তেমনি একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের নতুন আলিমপাড়া সিএসডি গোডাউন রেল লাইনের উপর। কমিউটিটি পুলিশ অঞ্চল-৩-এর কার্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে প্রতাপসাহা রোড এলাকায় বসবাসকারি সনাতন সম্প্রদায়ের এক ছাত্রী তার আরো ২ বান্ধবীসহ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎঁ পেতে থাকা নাম্বারবিহীন লাল পালসার মোটর সাইকেলে ২ যুবক সনাতন সম্প্রদায়ের তরুণীর গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় তরুণীদের ডাক চিৎকারে লোকজন ছুটে আসলেও ছিনতাইকারি যুবকদের আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান জানান, তরুণীদের ছিনতাইকারী বলে ডাক চিৎকার শুনে দ্রুত রাস্তায় এসে তাদের পেছনে ধাওয়া করি। ওই ছিনতাইকারি যুবকরা কদমতলা এলাকা দিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, শহরের দর্জিঘাট ও ঘোড়ামারা আশ্রয় প্রকল্প এলাকার কয়েকজন বখাটে যুবক প্রতিদিন খুব সকালে মোটর সাইকেল নিয়ে এখানে এসে আড্ডা দিয়ে থাকে। ওই যুবকরাই এই ধরণের ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। ইতিপূর্বেও এদেরকে স্থানীয়রা ধাওয়া করেছিলো। একই দিন শহরের গুয়াখোলা রোডে সকাল অনুমান পৌনে ৮টায় ২টি মোটর সাইকেল যোগে ৪ যুবক প্রবেশ করে দ্রুত গতিতে। এসময় তারা সকালে ঘুরতে বের হওয়া এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলেও নিতে পারেনি। ওই ছিনতাইকারিরা বকুলতলা এলাকা দিয়ে পালিয়ে যায়। ইদানিং চাঁদপুর শহরে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। আর ছিনতাইকারীরা খুব সকাল বেলাকে এখন বেঁছে নিয়েছে। গতকালের এই ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
