১ নভেম্বর ২০১৪ থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত ৮মাস দেশের সর্বত্র জাটকা বা ১০ ইঞ্চি পর্যন্ত আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। তারই আলোকে বুধবার বিকেল ৪টায় শহরের পুরাণ বাজার রনাগোল নদীর পাড়ে জেলেদের নিয়ে মৎস্য বিভাগে এক সচেতনতামূলক সভার আয়োজন করে। সভায় মৎস্যজীবী ইউছুফ মিজির সভাপতিত্বে ও মৎস্যজীবী নেতা শাহ্ আলম মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত করিম। তিনি তার বক্তব্যে বলেন, ৮মাস জাটকা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মওজুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। তাই পদ্মা-মেঘনায় কোন ধরনের কারেন্টজাল দিয়ে মাছ ধরা যাবে না। জাটকা নিধন বন্ধ করার লক্ষ্যে মৎস্য বিভাগ ও প্রশাসনের সহযোগিতা নিয়ে নদীতে অভিযান পরিচালনা করা হবে। কারেন্টজাল ব্যবহারকরীদের সাথে কোন আপোষ নেই। তিনি জেলেদের ইলিশ জাল ব্যবহারের জন্য বলেন। ১০ইঞ্চির নিচে যেন কোন ইলিশ না ধরা হয় সেই জন্য তিনি জেলেদের অনুরোধ করেন। এই সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী নেতা তছলীম বেপারী, নিলু হালদার, খায়ের মিজি, শাহজাহান গাজী, সোহেল, সেলিম, লিটন, সমুন বকাউলসহ বহু সংখ্যক জেলে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

