বর্তমানে দুর্যোগের আগাম বার্তা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ পত্র, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, ওয়েব সাইট ও ই-মেইলের মাধ্যমে প্রচার করা হয় বলে দুর্যোগে ক্ষয়-ক্ষতি কমে আসছে। প্রযু্িক্তর মাধ্যমে দুর্যোগ সম্পর্কে আগাম বার্তা প্রদানে ক্রমান্বয়ে উন্নতির ফলে দুর্যোগের ক্ষয় ক্ষতি তুলনা মূলকভাবে অনেক হ্রাস পেয়েছে। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সার্কিট হাউজে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন এ কথাগুলো বলেন। সদর উপজেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোঃ আশিকুর রহমানের পরিচালনায় জেলা প্রশাসক আরো বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবন দেশ হিসেবে পরিচিত। এজন্য প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ কম বেশি সৃষ্টি হয়। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলা করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে ব্যাপক পূর্ব প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে চাঁদপুর নদী মাতৃক জেলা। এপ্রিল-মে দু মাসে প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয়। এ সময় নদী পথে লঞ্চ দূর্ঘটনা ঘটে থাকে। আমরা যদি পূর্ব প্রস্তুতি নিয়ে ধৈর্য্য ও উপস্থিত বুদ্ধি খাটিয়ে দূর্ঘটনা মোকাবেলা করি তাহলে ক্ষয় ক্ষতির পরিমান কমে আসবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’’। প্রযুক্তির সুবিধা ব্যবহার করে দূর্যোগের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, কলেজের ভূগোল বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, এনডিসি মোঃ রাজিবুল হাসান, ব্রাক প্রতিনিধি অমর চন্দ্র দাস, বিআইডব্লিউটি-এর উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন, ৩নং কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মান্নান মাল ও জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান। সভায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা ইউএনও দুলাল চন্দ্র সূত্রধরসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ কেফায়েত উল্যাহ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

