
প্রতিনিধি :– দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা” কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৮তম দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ৩০ ডিসেম্বর শনিবার বিকাল ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ৬টি পদের ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এতে মহা সচিব পদে দুই সাংগঠনিক পদে দুই, সচিব পদে দুই, পাঠাগার সচিব পদে তিন, মানবাধিককার সচিব পদে দুই আর ক্রীড়া ও সাংস্কৃতিক পদে দুই জন নির্বাচনে অংশ গ্রহণ করেন।
উক্ত নির্বাচনে আবুল বাসার মজুমদার ৬৬ ভোট পেয়ে মহা সচিব নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ সাজ্জাদুল কবির পেয়েছেন ২৭ ভোট। সাংগঠনিক সচিব পদে রফিকুল হাসান সোহাগকে ১৩ ভোটে পরাজিত করে ডাঃ এসএম সরোয়ার বিজয়ী হন। প্রিয়াংকা ইসলামকে ২ ভোটে পরাজিত করে শাহাদাত হোসেন লিটন অর্থ সচিব নির্বাচিত হন। মোঃ মাসুদ আলম ও খম একরামুল হক’কে ২০ ভোটের ব্যবধানে পরাজিত করে এ্যাড এবিএম সেলিম পাঠাগার সচিব নির্বাচিত হন। মানবাধিকার সচিব পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন গাজী রহমত উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহ আলম বক্স পেয়েছেন ৩৮ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব পদে আঃ লতিফ শেখকে ৬ ভোটে পরাজিত করে অনু পারভীন জয় লাভ করেন।
অন্যদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন, প্রশিক্ষণ হাসানুজ্জামান। নির্বাচন শেষে সংস্থার চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের পাশাপাশি বিজিতদের ধন্যবাদ জানান। নির্বাচন পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন, সংস্থার সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। আরও উপস্থিত ছিলেন, সংস্থার স্থায়ী কমিটির সভাপতি গনি মিয়া বাবুল এ্যাড. আলতাফ হোসেনসহ আরও অনেকে।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
