স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী গনসচেতনতা মূলক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকল ৬ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: মজিবুর রহমানের সভাপতিত্বে ও কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক নিয়ন্ত্রনে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। মাদকের ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মো: জিহাদুল কবির মহোদয় জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। কিছুদিন আগেও এখানে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে একটি মাদক বিরোধী অনুষ্ঠান হয়েছে। আমরা সকলে মাদককে না বলব। সবসময় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক নিয়ন্ত্রনে সবসময় পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করছি। সরকার মাদকের বিরুদ্ধে আপোষহীন ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রনে একটি মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর রয়েছে। সে অধিদপ্তর মাদক নিয়ন্ত্রন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। তোমরা তোমাদের বাড়িতে বা আশেপাশে কোথাও মাদক সেবনকারী দেখলে আমাদের জানাবে ও সাথে সাথে প্রতিরোধ করবে। আমরা সবাই মিলে স্ব স্ব এলাকায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালে মাদকসেবিরা ভয়ে এলাকা ত্যাগ করবে।তাদেরকে আমারা আইনের আওতায় এন কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। যারা মাদকের সাথে জড়িত তাদের স্থান জেলহাজতে। তারা বাহিরে থাকতে পারবেনা। একজন মাদক ব্যবসায়ি বা মাদক সেবী অন্যজনকেও মাদকে আসক্ত করে। সর্বশেষ আমি ধনবাদ জানাই যারা আজকের এই মাদক সমাবেশের আয়োজন করেছে চাঁদপুর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমানকে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: মজিবুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, জিলানী চিশতী কলেজ ওলি আউলিয়ার নামে প্রতিষ্ঠান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী একজন সজ্জ্বন ব্যক্তি যার নেতৃত্বে প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওনি মাদকের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে তাতে আমরা খুবই সন্তুষ্ট। আমাদের জানতে হবে মাদক কি এবং এর ক্ষতিকর দিকগুলো কিকি। আমরা মাদককে সমাজ থেকে নির্মুল করার জন্য সর্বাত্বক চেষ্ঠা করব।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জনগনকেও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে জানানোর জন্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান করে থাকি। আমরা মাদক সেবন কারীদের সমাজ থেকে বিতারিত করব। পাড়া মহল্লায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। আমরা কারাগারের ভিতরেও মাদকের ব্যাপারে সচেতন করে থাকি যাতে আসামিরা ছাড়া পেয়ে ভালো হয়ে যায়। মাদক এমন একটা নেশা যা একটা ছেলে বা মেয়ের জীবন নষ্ট করে পেলে এবং পরিবারকে নরক বানিয়ে ছাড়ে। মাদকে আসক্ত ব্যক্তি পিতা মাতাকেও খুন করতে দ্বিধাবোধ করেনা। যেমন ঐশী মাদকসেবী ছিল তাই তার পিতা মাতাকে খুন করে পৃথিবীর নিষ্ঠুরতম কাজটি করেছে। আমরা এখানে এসেছি তোমাদের সচেতন করতে। আমরা চাইনা আমাদের কোমলমতি ছেলে-মেয়েরা মাদকে আসক্ত হউক। মাদকে আসক্ত হয়ে নিজের জীবন এবং সমাজকে মাদকের ছোবলে ধ্বংস করুক। তাই তোমরা কোথাও মাদক সেবনকারী, বিক্রেতা দেখলে তাদের বিরুদ্ধে রুখে দাড়াবে। তোমাদের এখন সময় হচ্ছে পড়ালেখা করে ভালো মানুষ হয়ে সমাজের সেবা করা ও পরিবারের মুখে হাসি ফুটানো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক সাহারা আক্তার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মো: গোলাম সরোয়ার, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মো: নুরুল বাতেন, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরন্নাহার বেগম মুক্তাা, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি লাইব্রেরিয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস মো: সফিক কারী।
শিরোনাম:
শুক্রবার , ৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
