এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ২০১৯সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭মার্চ (বুধবার) সকাল ১১টায় জিলানী চিশতী কলেজের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের হলরুমে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ কলেজটি চাঁদপুর সদর উপজেলায় ১৯৭০সালে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি কলেজ। এখন প্রয়োজন ভালো রেজাল্ট। ভালো ফলাফল অর্জন করতে পারলে কলেজের সুনাম বৃদ্ধি পাবে। পড়াশুনা ও ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সকলকেই আন্তরিক হতে হবে। সবাই আন্তরিক হলেই ভালো ফলাফল অর্জন সম্ভব। মানুষের অনেক প্রত্যাশা এই প্রতিষ্ঠান দিয়ে। তাই শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, অত্র শাহতলী অঞ্চলে যার জন্য উন্নয়নের ছোয়া লেগেছে তিনি হলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। এমপি মহোদয়ের সহায়তায় এ কলেজে ভবন সংকট সমস্যা সমাধান হয়েছে। আমাদের কলেজের এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র চাঁদপুর থেকে আমাদের কলেজে আনার চেষ্টা করা হবে। এখন আমাদের ভবন সংকট সমাধান হয়েছে। তাই কেন্দ্র আনলে কোন সমস্যা হবে না ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের চমক হচ্ছে রেজাল্ট। তাই তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। যাতে কলেজের সুনাম বৃদ্ধি পায়। নারী শিক্ষায় এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপিকা আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মঞ্জুরুল আলম পাটওয়ারী।
বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মানবিক বিভাগের এইচ.এসসি পরীক্ষার্থী সানজিদা ইয়াছমিন সেতু, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তামান্না আক্তার, একাদশ শ্রেনির শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরমান কবির, তাহমিনা আক্তার, সাবিহা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, প্রভাষক কলেজ গভর্নিং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: মাহাবুবুর রহমান, প্রদর্শক মো: মঞ্জুর হোসেন পাটওয়ারী কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: লোকমান হোসেন, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: জাকির হোসেন গাজী, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
