স্টাফ রিপোর্টার ঃ মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় ও চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ও তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ১(এক) তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্ধমূখী (২য় তলা থেকে ৪র্থ তলা) পর্যন্ত সম্প্রসারন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭আগস্ট (মঙ্গলবার) দুপুড় ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারে সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, এ বিদ্যালয়টি উদ্ধমূর্খী সম্প্রসারন হচ্ছে। এটি এলাকা ও শিক্ষার্থীদের জন্য আনন্দের বিষয়।মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় ৪তলায় উন্নীত নতুন একাডেমিক ভবন হতে যাচ্ছে ।এর আগে এটি ১তলা ভবন হয়েছিলো । এজন্য ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়কে। এ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে ।বিশেষ করে চাঁদপুর-৩ আসনে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে । চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অত্যন্ত সুনামের সহিত নতুন একাডেমিক ভবন নিমার্ণে তত্ত্ববধান করছে । তিনি বলেন, আমাদের পুরাতন ভবনটি ভবিষ্যতে ছাত্রাবাস করে ফেলব। এখানে দুর থেকে যারা এসে পড়াশুনা করবে তারা এখানে থাকবে। সরকার শিক্ষার বিস্তারে আন্তরিকভাবে কাজ করছে। সর্বোপরি শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে হবে। আমি আজকের দিনে শোকাহত মাসে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।আরো স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার দাদা শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবকে ।
এ সময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: মেহেদী হাসান, ঠিকাদার বিশিষ্ট রাজনীতিবিদ আবু তাহের প্রধানীয়া, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম, পাইকদী ইউপি মেম্বার মো: মোস্তফা খান ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রব মাষ্টার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: সোহেল কারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো: রুবেল কারী, সহকারি ঠিকাদার মো:জাকির হোসেন ,কাজী আব্দুর শুকুর, কাকন আবু হানিফ, অভিভাবক মো: জাকির হোসেন গাজী।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ১(এক) তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্ধমূর্খী (২য় থেকে ৪র্থ তলা) পর্যন্ত সম্প্রসারন কাজের উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
