স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা পরিষদের নবনির্চিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারীর সঙ্গে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকমন্ডলীর আজ এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
আজ সকাল ১১টার সময় চাঁদপুর জেলা পরিষদে নবনির্চিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারীর জেলা পরিষদ কাযালয়ে ওনার সঙ্গে দোয়াভাঙ্গা,শাহরাস্তিতে অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকমন্ডলী নবনির্চিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ব্যাপারে আলোচনা করেন।
এমত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজের উপদেষ্টা তোফায়েল আহম্মেদ ইরান, আহব্বায়ক আওয়ামী যুবলীগ,শাহরাস্তি উপজেলা, চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেন, উপাধ্যক্ষ ডাঃ ফরিদ আহম্মেদ,প্রভাষক ডাঃ এস.জামান পলাশ, প্রভাষক ডাঃএম.এ.বাসেত, প্রভাষক ডাঃ মোহন, প্রভাষক ডাঃ কে,জামান তিন্নি, প্রভাষক ডাঃ ফাতেমা আক্তার এবং মেডিকেল অফিসার ডাঃ সুমন।
