ষ্টাফ রিপোর্টার : জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকরে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঐক্য পরিষদের উদ্দ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় শহরের মুনসেফ পাড়াস্থ এড.বিনয় ভূষন মজুমদারের ল-চেম্বারে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, হাজীগঞ্জ মহাশ্মশান কমিটি ২১ ডিসেম্বর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করে তার তীব্র নিন্দা জানান। বক্তারা আরো বলেন, মহাশ্মশান কমিটির সভাপতি অর্পন সাহা নিজে ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক এড. রনজিত রায় চৌধুরীর ল-চেম্বারে ঢুকে তাকে অপমান অপদস্থ করে এবং তাকে অকর্থ ভাষায় গালমন্দ করে। অর্পন সাহা মিথ্যা প্রতিবাদ সভা করে জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃর্ষ্টি করার চেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
জেলা ঐক্য পরিষদের সভাপতি এড. বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রনজিত রায় চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি তপন সরকার,অজিত কুমার সাহা, সহ-সভপতি ব্রজ বল্লভ দাস,গোপাল সাহা, যুগ্ম সম্পাদক সাধারন সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, সুজন সরকার, লিটন কুমার দাস, সদর উপজেলার ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, জেলা জন্মাষ্ঠমি উদযাপন পরিষদের সভাপতি মৃনাল সাহা, রামকৃষ্ঞ আশ্রমের সহ-সভাপতি দেবেষ সাহা, ফরিদগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, হাইমচর পূজা পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, গৌতম রায় চৌধূরী, ,সাংস্কৃতিক সম্পাদক পীযূষ কান্তি রায় চৌধুরী,দপ্তর সম্পাদক গৌতম পোদ্দার ও প্রশান্ত সেন, জেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এড. দিপক দেব নাথ, সাধারণ সম্পাদক এড. পলাশ মজুমদার ।এ ছাড়াও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ নেতা শ্যাম সুন্দর মন্ডল, বিমল চন্দ্র রায়, তাপশ মজুমদার । সাংগঠনিক সম্পাদক সুজন সরকার বলেন,তার উপস্থিতে পত্রিকায় সাধারন সম্পাদক এড. রনজিত রায় চৌধূরীকে নিয়ে যে প্রতিবাদ সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
